বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৩ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

পীরগঞ্জে চেতনানাশক ট্যাবলেট খাইয়ে ব্যবসায়ীর টাকা লুট

logoমোঃ মোস্তাফা মিয়া,পীরগঞ্জ,রংপুর থেকে :শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, বিকাল ৬:৫৩ সময় 0368
পীরগঞ্জে চেতনানাশক ট্যাবলেট খাইয়ে ব্যবসায়ীর টাকা লুট

পীরগঞ্জে চেতনানাশক ট্যাবলেট খাইয়ে ব্যবসায়ীর টাকা লুট

মোঃ মোস্তাফা মিয়া,পীরগঞ্জ,রংপুর থেকে :
রংপুরের পীরগঞ্জে এনামুল (৩৫) নামের এক খাদ্য ব্যবসায়ীকে অতিমাত্রার চেতনানাশক ট্যাবলেট খাইয়ে ৮৫ হাজার টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গত ১০ দিন যাবৎ সে রংপুরের রেইনবো ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।এনামুল উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের মহেষপুর গ্রামের ইলিয়াস শাহ্র ছেলে। গত ১৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার শেষ সীমান্ত গুপিনাথপুর স্কুল মোড়ে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়,ব্যবসায়ী এনামুল প্রতিদিনের ন্যায় ঘটনার দিন বিকালে ধান-চাল ক্রয়ের উদ্দেশ্যে গুপিনাথপুর স্কুল মোড়ের শরিফুল ইসলামে রাইস মিলে যায়। সেখানে পূর্ব পরিচিত গুপিনাথপুর গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে ধান ব্যবসায়ী চান মিয়া (৫৫), মৃত ছইমুদ্দিনের ছেলে মাসুদ মিয়া (৩০) ও চান মিয়ার ছেলে মিলন মিয়ার (৩০) সঙ্গে ধান ক্রয়ের কথাবার্তা চলছিল। উল্লেখিত ৩ জনের মধ্যে মাসুদ ও মিলন রাইসমিলের চালক ও হেলপার। একপর্যায়ে সন্ধ্যার সময় ব্যবসায়ী এনামুল তাদের চা খাওয়ার আমন্ত্রণ জানালে স্থানীয় কাওছারের দোকান থেকে হেলপার মিলন নিজে গিয়ে চা আনে। ওই চায়ের মধ্যে ব্যবসায়ী এনামুলের চা কাপে পূর্ব পরিকল্পিতভাবে অতিমাত্রার চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে দেয়া হয়। চা খেয়ে চেতনা হারায় এনামুল। অবস্থা বেগতিক দেখে চান মিয়া, মাসুদ ও মিলন তড়িঘড়ি করে এনামুলকে রাইস মিলে রেখেই ঘরে তালা লাগিয়ে দেয়।এদিকে এনামুল বাড়ি না ফেরায় রাতে তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। পরদিন সকালে রাইসমিল খুললে এনামুলকে অচেতন অবস্থায় দেখতে পায় 
স্থানীয়রা। তাৎক্ষনিক স্বজনরা সজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর রেইনবো ক্লিনিকে চিকিৎসার জন্য নিলে ৩দিন পর সজ্ঞা ফেরে এনামুলের। সজ্ঞা ফেরার পর এনামুল জানায়, তার নিকট রক্ষিত ধান ক্রয়ের ৮৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে তারা। স্থানীয়দের কাছে অভিযুক্ত চান মিয়া,মাসুদ ও মিলন মিয়া টাকা ও চেতনানাশক ট্যাবলেট খাওয়ানোর বিষয়টি স্বীকার করেছে।বর্তমানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এনামুল। ক্লিনিকের ম্যানেজার ডাঃ মিজানুর রহমান জানান,অতিমাত্রার চেতনানাশক সেবন করায় তার গুরুতর অবস্থা হয়েছে। চিকিৎসা নিতে আর একটু বিলম্ব হলে অনাকাংখিত ঘটনা ঘটতে পারতো। তবে সম্পুর্ণ সুস্থ্য হতে আরও সময় লাগবে। এ ব্যাপারে একাধিকবার গ্রাম্য শালিসে বসার কথা থাকলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করছে মাতব্বররা ।

বিষয়- অপরাধ, দেশগ্রাম, ঘটনা-দুর্ঘটনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর